নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া শহরে শিবিরের শহর শাখার নেতাকর্মীরা এ মিছিল করে।
মিছিলে নেতৃত্ব দেন ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখার সভাপতি হাফেজ আবু ইউসুফ।
মিছিল পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সাবেক সদস্য ও সাবেক কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক এনামুল হক, সাবেক শহর সভাপতি মুস্তাফিজুর রহমান পলাশ, শাখা সেক্রেটারি হাফেজ আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে অপতৎপরতা চালাচ্ছে। অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে শাস্তির দাবী করেন।