মুন্সিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ বোতল বিদেশি মদসহ মো. সাদমান আমিন তাসিন (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১৭ জুন) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে মুন্সিগঞ্জের টংগীবাড়ী উপজেলার দক্ষিণ নশংকর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মুন্সিগঞ্জের নির্দেশনায় জেলায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই রাশেদ মুন্সীর নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ নশংকর এলাকার নিজাম উদ্দিন খানের বসতঘরে অভিযান চালায়। সে সময় সেখানে অবস্থানরত মো. সাদমান আমিন তাসিনকে ৪ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তাসিনের পিতার নাম মৃত মো. আমিন। তার স্থায়ী ঠিকানা চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার কাতালগঞ্জ সিভিও হাউজ এলাকা। তিনি বর্তমানে টংগীবাড়ী উপজেলার দক্ষিণ নশংকর এলাকায় হুমায়ন কবির খানের বাড়িতে বসবাস করছিলেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।