বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমান বলেছেন, প্রচলিত শ্রম আইন শ্রমিকদের প্রকৃত মুক্তি ও অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। সরকার আসছে যাচ্ছে কিন্তু শ্রমিকদের ভাগ্যের কোন পরিবর্তন হচ্ছেনা। একমাত্র ইসলামী শ্রমনীতিই মালিক ও শ্রমিকের মধ্যে সুসম্পর্ক তৈরি করতে পারে। শ্রমিকদের ন্যায্য অধিকার, সম্মানজনক মজুরি এবং ইনসাফভিত্তিক সমাজ গঠনে ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। আমাদের এমন একটি সমাজব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার ন্যায্য প্রাপ্য নিশ্চিত করা হবে।
কুষ্টিয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে কুষ্টিয়ার ৬ উপজেলা ও শহরের কর্মীদের নিয়ে শহরের মোল্লাতেঘরিয়া হাজী শরীতুল্লাহ এতিমখানায় আজ শনিবার বিকাল ৪টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুষ্টিয়া জেলা শাখা সভাপতি এস এম মহসীন আলী।
সম্মেলনে আতিকুর রহমান আরও বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার পর আমরা প্রায় ৫৫ বছর পার করছি। এদেশে যখন যারা ক্ষমতায় আসেন, তারা শ্রমিকদের নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলেন। কিন্তু বাস্তবে বিগত ৫৫ বছরে বাংলাদেশের শ্রমিকদের ভাগ্য উন্নয়নে কোনো সরকারকে আন্তরিক পদক্ষেপ নিতে দেখা যায়নি। সরকার আসে, সরকার যায়, বাজেট আসে-যায়। অথচ শ্রমিকদের ভাগ্যের চাকা কখনো ঘোরে না। তিনি শোষণমুক্ত সমাজ ও ইনসাফের রাষ্ট্রব্যবস্থা কায়েমের লক্ষ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশনকে মাঠে-ময়দানে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুষ্টিয়া জেলা শাখার প্রধান উপদেষ্টা জামায়াতের কুষ্টিয়া জেলা আমীর অধ্যক্ষ খন্দকার একে এম আলী মুহসীন। বিশেষ বক্তা ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুষ্টিয়া জেলা সেক্রেটারি খায়রুল ইসলাম এর পরিচালনায় আরোও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা নায়েবে আমীর কুষ্টিয়া ২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশনের জেলা শাখার উপদেষ্টা অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দ্দার, শ্রমিককল্যাণ ফেডারেশনের সাবেক কুষ্টিয়া জেলা সভাপতি অধ্যাপক ফরহাদ হোসাইন, জামায়াতের সাবেক কুষ্টিয়া জেলা আমীর হাফেজ রফিক উদ্দিন, শ্রমিককল্যাণ ফেডারেশনের কুষ্টিয়া জেলা সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, হাসান রুহানী সুমন, হাজী মমতাজ আলী, সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মুকুল, অফিস সম্পাদক আলতাফ হোসেন আলকা, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান, প্রকাশনা সম্পাদক শফিউদ্দিন, কুষ্টিয়া শহর সভাপতি লাকনুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ জাকির হোসাইন, কুষ্টিয়া সদর উপজেলা সভাপতি আজমুল ইসলাম, মিরপুর উপজেল সভাপতি আব্দুল আলিম রানা, কুমারখালী উপজেলা সভাপতি ফারুক হোসাইন, খোকসা উপজেলা সভাপতি মোজাফফর রহমান, দৌলতপুর উপজেলা সভাপতি আহসান হাবীব, ইবি থানা বিল্লাল হোসাইন, ভেড়ামারা উপজেলা সভাপতি শফিকুল আজম, ইন্ডাস্ট্রিয়াল থানা শাখার সভাপতি শাহাবুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।