ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, দক্ষ নেতৃত্বের অভাবে বাংলাদেশ বারবার পিছিয়ে পড়ছে। স্বাধীনতা পরবর্তী বিগত ৫৫ বছরে সবচেয়ে বড় সংকট দক্ষ ও সৎ নেতৃত্ব। ঢাকা বাসী যদি আগামীতে তাদের নগরের জন্য দক্ষ ও সৎ নেতৃত্ব বাছাই করতে না পারে তবে ঢাকা সিটি কর্পোরেশনের অব্যবস্থাপনা, অনিয়ম-দুর্নীতি থেকে নগরবাসী মুক্তি পাবে না।

শনিবার (১৮ জুলাই) রাতে রমনা সমাজ কল্যাণ সোসাইটির উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে এক মেজবানি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি ডাকসু নেতৃত্বের সাফল্য তুলে ধরে সাদিক কায়েম বলেন, আমরা নির্বাচিত হওয়ার পর অনেকেই বলেছিল আমরা অনভিজ্ঞ, আমরা ডাকসু চালাতে পারবো না। কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি শুধুমাত্র সততা, দক্ষতা আর আন্তরিকতা থাকলেই জনগণের প্রত্যাশা পূরণ করা যায়। আমরা তার প্রমাণ দিয়েছি।

তিনি বলেন, আমরা ঢাকা সিটি কর্পোরেশনের দায়িত্ব পেলে এক মেয়াদে ঢাকার চেহারা পরিবর্তন করে জনগণের দুর্ভোগ চিরতরে নিরসন করবো।