ঢাকা-১২ আসনের মাননীয় সংসদ সদস্য সাইফুল আলম খান তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। বুধবার (২২ জুলাই) পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসা সেবার সার্বিক কার্যক্রম, রোগীদের চিকিৎসা গ্রহণের পরিবেশ, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও বিদ্যমান সমস্যাসমূহ সম্পর্কে খোঁজখবর নেন।

এ তিনি হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

সময় সাইফুল আলম খান এমপি স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা, রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি হাসপাতালের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং জনগণের কল্যাণে নিবেদিত থেকে স্বাস্থ্যখাতের উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত হয়ে সংসদ সদস্য সাইফুল আলম খান এমপি তাৎক্ষণিক সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।