জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন কোষাধ্যক্ষ হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন ফার্মেসি বিভাগের অধ্যাপক মো. সোহেল রানা।
আজ বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত আয়োজনের মধ্য দিয়ে তিনি এ পদে যোগদান সম্পন্ন করেন।
যোগদান অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্যদ্বয় (শিক্ষা ও প্রশাসন), শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, ছাত্রনেতাবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।
যোগদান অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান সদ্য বিদায়ী কোষাধ্যক্ষ সম্পর্কে বলেন, “ অধ্যাপক আবদুর রব কোষাধ্যক্ষ হিসাবে অনুকরণীয় একজন ব্যক্তিক্ত। তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করেছেন। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীন আয় বৃদ্ধি করতে তিনি কাজ করে গেছেন। সে এই বিশ্ববিদ্যালয়ের সম্পদ। তাকেও আমরা আমাদের পাশে চাই।